সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্যের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে। প্রথম দল হিসেবে আজ বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথে আলোচনা করা করা হবে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।
এ তথ্য নিশ্চিত করেন এলডিপির দফত সম্পাদক অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এলডিপির ড. অলি আহমদ বীর বিক্রম, ড. রেদোয়ান আহমেদ, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন, ওমর ফারুক, অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান, বিল্লাল হোসেন মিয়াজি বৈঠকে অংশ নেবেন।