বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটের অধিকারের জন্য ১৬ বছর মানুষ ত্যাগ স্বীকার করেছে, মানুষ সেই ভোট দেয়ার জন্য এখন অপেক্ষা করছে।’
আজ শনিবার ‘ডিএসই ব্রকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাবে বাংলাদেশ, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের যেতে হবে। কারণ নির্বাচন ছাড়া গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার অন্য কোনো পথ নেই।’
তিনি বলেন, এটিই ছিল আজকে প্রধান উপদেষ্টা সাথে আলোচনার বিষয়। এ সময় তিনি দেশে কোথাও কোনো সঙ্কট নেই বলেও মন্তব্য করেন।