‘জুলাই বিপ্লবের মাঝে বদরের বিষয়টি পরিলক্ষিত হয়েছে’ মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বদর যুদ্ধ আমাদের দু’টি শিক্ষা দেয়- আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও দৃঢ়তা বিজয়ের শর্ত।

তিনি বলেন, ‘বদর যুদ্ধে এক হাজার জনের বিরুদ্ধে কেবল ৩১৩ জন অংশ নিয়েছেন। এই অসম যুদ্ধে যে বিজয় অর্জন হয়েছে তা এই দু’ শক্তি ছাড়া সম্ভব ছিল না। জুলাই বিপ্লবের মাঝেও বদরের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।’

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর শহীদ তাহির অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সভায় সমাপনী বক্তব্য মহানগর সভাপতি আনিসুর রহমান বলেন,‘বদর থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিন যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়ায় করে যাব, ইনশাআল্লাহ।’

সভা সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি রেজাউল করিম শাকিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ও বিভিন্ন থানার নেতারা।