গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনের।
আজ বুধবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।
ফেসবুকে তিনি লিখেন, ‘নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আগামীকাল বিকেল ৩টায়। স্থান মধুর ক্যান্টিনে।’
এর আগে, ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।