বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত, হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির, কামরাঙ্গীরচর মাদরাসার মুহতামিম, কারওয়ান বাজার আম্বর শাহী জামে মসজিদের প্রধান খতীব, হযরত হাফেজ্জী হুজুর রহ: এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে জাতি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।
তিনি আরো বলেন, তিনি ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের (সাবেক) ভারপ্রাপ্ত সভাপতি এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ছিলেন। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গেছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।
শোকবাণীতে তিনি আরো বলেন, আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।