দেশে নিপীড়িত নারী-শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি।
আজ শুক্রবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
এ সেলে দুজনকে কেন্দ্রীয় সমন্বয়কারী দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক জেলা (৮৪টি সাংগঠনিক জেলা)-ভিত্তিক আইনজীবী ও ডাক্তারের সমন্বয়ে আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করা হয়েছে।