বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়া ছাত্রদল নেত্রী মানসুরা আলমকে শুভকামনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা মিতু। দেশের বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টের সাথে জাতীয় সংসদ ভবনে তোলা একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম, ডা. মাহমুদা মিতু এবং মানসুরা আলমকে হাসিমুখে দেখা গেছে।

পোস্টের ক্যাপশনে মাহমুদা মিতু লিখেছেন, ‘মানসুরার সাথে প্রথমবার দেখা হলো সংসদে। আশা করি, রাজনৈতিক জীবনে তার সাথে বারবার দেখা হবে। আমরা ভিন্ন দলের হলেও বা মতের অমিল যাই থাকুক না কেন, দেশের বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করবো। মানসুরার জন্য রইল শুভকামনা।’