বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার রাত ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘জমিয়তে উলামায়ে ইসলাম’ নেতৃবৃন্দ সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বৈঠক করবেন।