অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!’

রোববার (৩০ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে তিনি এ কথা লেখেন।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। তাদের সবার মুখেই হাসি।

সূত্রে জানা গেছে, আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি আট বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদ্‌যাপনের।