রাজধানীর শাহবাগে অস্থায়ী ফুল মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৯টা ৪৩ মিনিটে আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পরিদর্শক রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।’