ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে সরকারি মালিকানাধীন অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক দিয়েছে টিসিবি।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই সম্মাননা প্রদান করেন।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: আবুল হোসেন সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।