প্রয়োজনীয় বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য রক্ষার জন্য জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সকল শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসাবে ঘোষণা করেছে সরকার।
সোমবার (৩০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান স্বাক্ষরিত এক গেজেটে এ তথ্য জানানো হয়েছে।
গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে গতিশীল রাখার জন্য এনবিআর’র আওতাধীন সকল চাকরি অত্যাবশ্যক।