নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বাউস) উদ্যোগে জাতীয় ইউরোলজি দিবস পালিত হয়েছে। বাংলাদেশের সকল মেডিক্যাল কলেজ, জাতীয় কিডনি রোগ হাসপাতাল ও ইনস্টিটিউট এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একযোগে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, ‘কিডনির সমস্যা : ইউরোলজিস্টই ভরসা’। সকল মানুষের কাছে ইউরোলজিকেল সেবা পৌঁছে দিতে তথা কিডনি রোগীদের রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল আলোচ্য।

বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটি শুরু হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রো-ভিসি অধ্যাপক মুজিবুর রহমার হাওলাদার, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মোহা: সাইদুল ইসলাম, অধ্যাপক ডা: মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক ডা: মো: রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা: এসএম ইউনুস আলী, সহকারি অধ্যাপক ডা: এ এস এম শফিউল আজম, সহকারি অধ্যাপক ডা: মো: নবিদ আলম, ভিসি’র একান্ত সচিব ডা: মো: রুহুল কুদ্দুস বিপ্লব, প্রস্থোডনটিক্স বিভাগের সহকারি অধ্যাপক ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান । র‌্যালি শেষে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজিবিষয়ক রোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।