বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জেবস) কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এ কার্যকরী কমিটির সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজ (ডেইলি ইন্ডাস্ট্রি) এবং মো: নিজাম উদ্দিন দরবেশ (দৈনিক বর্তমান) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংগঠনের সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন দরবেশ-এর সঞ্চালনায় এক বিশেষ জরুরি সভায় এ কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির নেতাদের সর্বসম্মতিক্রমে কমিটি পুনর্গঠন করা হয়।

এছাড়াও পুনর্গঠিত এ কমিটিতে সহ-সভাপতি পদে নাসির আল মামুন (আজকের প্রভাত) ও নূরে আলম বর্ষণ (দৈনিক সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক পদে অয়ন আহমেদ (প্রতিদিনের চিত্র বিডি ডটকম) ও মনিরুল ইসলাম রোহান (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে মো: রুমাজ্জল হোসেন রুবেল (দৈনিক বাংলার নবকণ্ঠ), প্রচার সম্পাদক পদে মো: কামরুল হাসান (চ্যানেল আই) ও নারীবিষয়ক সম্পাদক পদে মরিয়ম বেগম (মানবজমিন) নির্বাচিত হন। কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন খন্দকার আলমগীর হোসাইন (দৈনিক বর্তমান কথা), মো: দেলোয়ার হোসেন (রেজা মাহমুদ) (দ্য নিউ নেশন) ও আল আমিন সেলিম (দৈনিক গণমানুষের আওয়াজ)।

সভায় নেতারা বলেন, ‘সচিবালায়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসররা যাতে বোল পাল্টে কোনোক্রমেই আবারো বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়।’