শাপলা শহীদ মাওলানা ইউনুছ মোল্লা রহ.-এর পিতার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে সমাবেশে রক্তব্য রাখেন তিনি।
নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
ফজরের নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হতে থাকেন। সকাল ৭টার আগেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে জমে ওঠে মূল সমাবেশস্থল। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে।