‘ঈদ পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫' আয়োজনের লক্ষ্যে মৃগী ছাত্র কল্যাণ সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আংশিক এ কমিটিতে আহ্বায়ক আল মামুন সৈকত (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও সদস্য সচিব মো: মেহেদী হাসান (ঢাকা কলেজ) মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর নাজনীন স্কুল অ্যান্ড কলেজে সংগঠনের এক বর্ধিত সভায় এ কমিটি গঠিত হয়। সর্বশেষ কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও, আংশিক এ কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আ ফ ম শাহেদ রেজা, ফেরদৌস মাহমুদ ফাহাদ, মো: রাশেদ মাহমুদ এবং সদস্য হিসেবে বি এম শাফিন হোসেন মনোনীত হয়েছেন।
বর্ধিত সভায় এ কমিটিকে যৌক্তিক সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ সভায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য মো: ওবায়দুর রহমান, আব্দুল হাই, আব্দুস সবুর খাঁন, আসাদুজ্জামান, মাহবুবুর রহমান মহব্বত, আমিনুর রহমান দিপু, সাজেদুল করিম সোহাগ, তোজাম্মেল হক নয়নসহ অন্যরা।
এছাড়াও, উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর এস এম আজিজুর রহমান ও অ্যাডভোকেট তোফায়েল আহমেদ তোয়াহা।