আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

রোববার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে নির্ধারিত স্থানে নৌবাহিনীর জাহাজ থাকবে।

যেসব জায়গায় নৌবাহিনীর জাহাজ থাকছে;

ঢাকার সদর ঘাটে থাকবে বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে নারায়ণগঞ্জ বানৌজা অতন্দ্র, চট্টগ্রাম নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে খুলনা বানৌজা অপরাজেয়, মোংলা দিগরাজ নেভাল বার্থ বানৌজা ধলেশ্বরী, বরিশাল মেরিন ওয়ার্কশপ জেটিতে বরিশাল বানৌজা পদ্মা, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে থাকবে চাঁদপুর বানৌজা শহীদ ফরিদ।