রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, সরকার বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, রেল স্টেশন ও ট্রেনে চুরি, ছিনতাই বন্ধ করাসহ যাত্রী নিরাপত্তা জোরদারকরণে আরএনবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার (মহিলা আসন-৩৭) উত্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী আরো জানান, ২৬০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। বাসস