রাজধানীর কয়েকটি এলাকায় আজ বুধবার দুপুর থেকে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ এবং বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা ধোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয়পাশে সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি