বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি মুস্তাফা জামান আব্বাসীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।’

উল্লেখ্য, মুস্তাফা জামান আব্বাসী ৮৭ বছর বয়স আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সূত্র : ইউএনবি