বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি দাবি করে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা বলেছেন, ‘অবসরপ্রাপ্ত বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তাদের মধ্যে যারা বঞ্চিত ও বৈষম্যের শিকার তাদের ভুতাপেক্ষভাবে দ্রুততম সময়ে পদোন্নতি দিতে হবে। একইসাথে অ্যাসোসিয়েশনের নিজস্ব ‘বিসিএস (কৃষি) অবসর ভবন’ স্থাপনের জন্য সরকারিভাবে প্লট বরাদ্দের দাবিও জানান বক্তারা।
শনিবার (২৬ এপ্রিল) মানিক মিয়া এভিনিউয়ের বিএডিসির সেচ ভবনে অবসরপ্রাপ্ত বিসিএস (কৃষি) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হাসানুল হক পান্না।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবালের পরিচালনায় ড. মো: শহীদুল ইসলাম, মো: মঞ্জুরুল হান্নান, কৃষিবিদ মো: গোলাম মোস্তফা, সালেকুর রহমান মাসুম, মো: আসাদুল্লাহ, মো: রিফাতুল হোসাইন, মো: হাফিজুর রহমান, ড. এ কে এম নাজমুল হক লিটু ও মুহাম্মদ মাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।