কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ জুন) শ্রম অধিদফতর কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের উদ্যোগে গঠিত ‘কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ’-এর নিবন্ধনের অনুমতি প্রদান করে। এর পরই সংগঠনটির নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো: আক্কাস আলী, দফতর সম্পাদক মো: এমরান হোসেন, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত এবং নারী সম্পাদক আসমা আক্তার।