রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার অপরাধীরা হলেন মোহাম্মদ আলী (১৯), মো: লিটন (২৬), মো: সাইফুল (৪০), শফিক আলম (২৯), মো: আজমাইল হোসেন সোহাগ (৪০), মো: সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মো: ইব্রাহিম, মো: রায়হান, মো: জামান শিকদার (৫০), মো: সুজন (৩০), মো: ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মো: টিটু শেখ (২৪), মো: রিয়াজ হাওলাদার (২৬), মো: সাইমন (১৯) এবং মো: শাওন (২১)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।