জাতীয় সংসদ ভবনের বাইরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে যারা অবস্থান নিয়েছিলেন, পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেন। পরে সেই একই জায়গায় অবস্থান নেয় ‘বৃহত্তর নোয়াখালীবাসী’ ব্যানারে আরেকটি দল।
এ সময় ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে তাদের ক্রমাগত স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে এ নিয়ে প্ল্যাকার্ডও দেখা যায়। একই রকমের নীল টিশার্ট তাদের গায়ে ছিল।
তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়; বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন।
সে এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশকিছু লোকজন এ বিক্ষোভে যোগ দেন।