ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে তাদের বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো: মফিজ উদ্দিন, মো: আব্দুর রহিম মোল্লা ও শেখ ফরিদ উদ্দিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো: হাফিজুর রহমান এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো: মাহমুদুর রহমান।

পৃথক কার্যালয় আদেশগুলোয় বলা হয়, ডিএমপির বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে বদলি ও পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

আদেশগুলে দেখতে এখানে ক্লিক করুন। আদেশ ১, আদেশ ২, আদেশ ৩