রোববার বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) জরুরি সভা আহ্বান করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা: মো: সেলিমুজ্জামান, সাধারণ সম্পাদক ডা: মো: আতিয়ার রহমান এবং কোষাধ্যক্ষ ডা: মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) আইপিএনএ-এর হলরুমে সকাল সাড়ে ৯টায় এই সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বিপিএ’র সব সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।