রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৯৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫৬টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮৪টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ১২০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২০টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩০১টি গাড়ি ডাম্পিং ও ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে। সূত্র : বাসস