ঈদুল আজহার প্রধান জামাত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্ব ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
সূত্র : ইউএনবি