বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত এবং আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ছওয়াব’র উদ্যোগে জলঢাকায় দরিদ্র পরিবারের মাঝে ৫৯টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

গত ২৪ এপ্রিল সকাল ১১টায় ছওয়াব’র জলঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঙ্গিনায় টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় বালাগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ৫৯টি টিউবওয়েল বিতরণ করা হয়।

ছওয়াব’র প্রজেক্ট অফিসার মো: ওসমান গনির সঞ্চালনায় ও প্রজেক্ট অফিসার মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে এই টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জলঢাকা আইডিয়াল কলেজের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

এ সময় মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, ‘এই এলাকার সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষ দীর্ঘ দিন ধরে সুপেয় পানির অভাবে ভুগছে। তাই সুপেয় পানির ব্যবস্থা করার জন্য ছওয়াব’র টিউবওয়েল স্থাপন প্রকল্পটি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আমি এমন জনকল্যাণমূলক কাজের জন্য ছওয়াবকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ছওয়াবের সাফল্য কামনা করি।’

এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: মীর সোহেল রানা ও মো: তাজমুল হাসান সাগর প্রমুখ। বিজ্ঞপ্তি