নতুন সংবিধান দাবি

লাইট হাউজের আহ্বানে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান।

নয়া দিগন্ত অনলাইন
Light-House
জাতীয় প্রেস ক্লাবের সামনে লাইট হাউসের মানববন্ধন

নতুন সংবিধান প্রণয়ন ও জুলাই বিপ্লব সনদ ঘোষণার দাবিতে জাতীয় মানবাধিকার সংস্থা ‘লাইট হাউজ’ বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এ দিন বেলা ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য সচিব এবিএম সাইফুল্লাহ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার, সামাজিক সমতা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান।

৩৬ জুলাই বাস্তবায়ন পরিষদের উদ্যোক্তা, কবি ও সাহিত্যিক নোমান সাদিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বলেন, জুলাই গণহত্যাকারীদের নিষিদ্ধ ঘোষণা করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর মধ্য দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহানারা সপ্না, পেশাজীবী বিষয়ক সম্পাদক ডা: দেলোয়ার জাহান ইমরান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী নুর আলম দুলাল, মির্জা ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।