রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে ‘রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল’।

গত ১২ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত।

এই উৎসবের মূল লক্ষ্য হলো রমাদান ও ঈদের আবহকে একত্রিত করে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করা। যেখানে রয়েছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি। এ উৎসব পরিবার, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য এক অনন্য মিলনমেলা।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত এই উৎসবে ২০০ স্টল অংশ নিয়েছে।

দর্শনার্থীরা রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন।

প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে।