নয়া দিগন্তের অনলাইন সম্পাদক মোস্তাফিজুর রহমানের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মুন্সী (৭৬) মঙ্গলবার (৬ মে) ভোররাত সোয়া চারটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্রেন স্ট্রোকজনিত কারণে গত এক মাসেরও বেশি সময় তিনি রাজধানীর বিজিবি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

চার ছেলে ও দুই মেয়ের জনক আলাউদ্দিন মুন্সী বিডিআরের (বর্তমান বিজিবি) নায়েক সুবেদার হিসেবে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে একধিকবার তিনি পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অংশ নেন ও নেতৃত্ব দেন।

মঙ্গলবার সকাল নয়টায় বিজিবি সদর দফতরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাদ আছর মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ সময় একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।