বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী, ভাওয়াইয়া গানের পুরোধা, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এক শোক বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী জনাব মুস্তাফা জামান আব্বাসী দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। আজ (শনিবার) ভোরে তিনি বনানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার ইন্তেকালে গভীরে শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, মোস্তফা জামান আব্বাসী উপমহাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাদের পরিবারের বিরাট অবদান রয়েছে। তার বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ছিলেন জনাব মোস্তফা জামান আব্বাসীর ভাই। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি