বরেণ্য সঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আজ (শনিবার) ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে শোকবাণী দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইব্রাহীম বাহারী।
শোকবাণীতে তারা বলেন, বাংলাদেশের মানুষের মনের গভীরের সুখ, দুঃখ, বিশ্বাসের সুর বহমান নদী ও প্রকৃতির মতো ছন্দময় হয়ে সুরের মুচ্ছনায় বাগময় হতো তার কণ্ঠে। তার কণ্ঠের হামদ, নাত ও জাতীয় কবির লেখা জিহাদী-গান চিরদিন প্রেরণা যুগাবে এদেশের বিশ্বাসী মানুষকে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে জীবনবাজি রাখতে।
তারা আরো বলেন, মহান আল্লাহ-রাব্বুল আলামীন তার সকল নেক আমল কবুল করুন, তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমীন। বিজ্ঞপ্তি