দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ-মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘থ্রি জিরো পলিসি’ কৌশল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ছয়টি দেশের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক ও যুবনেতা অংশগ্রহণ করেন।
সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতিত্ব করেন।
সমাপনী অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। রুফটপ সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী সম্মানিত অতিথি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান জনাব রেজাউল করিম বিশেষ বক্তব্য রাখেন। সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতি তুলে ধরে। বিজ্ঞপ্তি