ভাওয়াইয়া গানের বরপুত্র খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী, গবেষক, লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে শোক জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান।

আজ শনিবার বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ আজ এক সুস্থ সংস্কৃতির অগ্রপথিককে হারালো। দেশজ সংস্কৃতির বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। তার জীবনের কোনো একটি নেক কাজকে উসিলা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিক। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বিজ্ঞপ্তি