দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

আজ রোববার ভোর সোয়া ৫টায় মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি মারা যান।

বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তার বাবার কবরে দাফন করা হবে।

তার একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রয়েছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।