ঈদের এক দিন ছুটি কাটিয়ে সারাদেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।
ঈদের আগে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন জানান, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।
ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।