শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া ১৪টি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের পাওনা পরিশোধ শুরু করা হবে রোববার (৯ মার্চ) থেকে।

আজ বৃহস্পতিবার বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘বকেয়া পাওনা পরিশোধ করতে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা প্রয়োজন হবে। আগামী ৯ মার্চ থেকে পাওনা পরিশোধ শুরু হবে।‘

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) উপদেষ্টা বলেছিলেন, ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের বকেয়া পাওনা রমজানের আগেই পরিশোধ করবে সরকার।‘ সূত্র : ইউএনবি