রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি।

রোববার রাতে ডিএমপির (ডিসি মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা।