বাংলাদেশ জুট কর্পোরেশনের (বিজেসি) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো: মামুন হাসান। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ জুট করপোরেশন (রিপিল) অ্যাক্ট, ১৯৯৩-এর ধারা ৫ অনুযায়ী মো: মামুন হাসানকে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। সূত্র : বাসস