দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সভাপতি করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দু’ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য দু’ সদস্য ছিলেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক (সিনিয়র রিপোর্টার, ঢাকা মেইল), সহ-সভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল টোয়েন্টিফোর), দফতর সম্পাদক নাজমুল ইসলাম (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।

এছাড়া নির্বাহী পদের সদস্য হলেন আবু আলী (আমাদের সময়), আব্দুল্লাহেল সাফি (চ্যানেল আই), ফরহাদ আলী, মাছুম বিল্লাহ (আমাদের নতুন সময়), এম এ মান্নান (বাংলাদেশের আলো), শারমিন নাহার, হাসিবুল হাসান (যুগান্তর) ও বুদ্ধুদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

উপদেষ্টা পরিষদ সদস্য হলেন সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি) শামসুল আলম সেতু (জনকণ্ঠ), রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত), চকোর মালিথা (চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম ও আয়নুল হক।

পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন।