বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা মাস্টার আবদুল হক নিজামী ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিকের মা আক্তার বানুর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এক যৌথ শোকবার্তায় নেতারা মরহুম ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন মরহুম ও মরহুমার নেক আমলগুলো কবুল করে তাদেরকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
উল্লেখ্য যে, অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা গত ৩০ জুন সোমবার চট্টগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার স্ত্রী, ছয় ছেলে ও দু’ মেয়ে রয়েছেন। মরহুমের নামাজে জানাজা তার নিজ গ্রাম পশ্চিম মিঠানালায় ১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিকের মা মরহুমা আক্তার বানু বুধবার (২ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তার ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। কিশোরগঞ্জের ভাগলপুরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।