ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশিদের শ্বশুর মো: সোলায়মানের ১০তলা ভবন জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

এছাড়া তার ভাই এ বি এম শাহরিয়ারের দু’টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার করার আদেশও দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিচারিক আদালত এসব আদেশ দিয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ের এই পুলিশ কর্মকর্তা হারুনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নামে-বেনামে ঢাকায় বেশ কয়েকটি বাড়ি, ফ্ল্যাট এবং প্লটের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিভিন্ন জায়গায়ও তার সম্পদ রয়েছে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

২০২২ সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুন।

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের চার দিন আগে গতবছরের ৩১ জুলাই তাকে সেখান থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দায়িত্ব দেয়া হয়। তবে ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সূত্র : বিবিসি