যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মরহুম কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

অবরুদ্ধ করার আদেশ দেয়া হিসাবগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি এবং মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের উক্ত অস্থাবর সম্পদ (ব্যাংক হিসাব) অর্জনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগ সংশ্লিষ্টরা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (ফ্রিজ) করা আবশ্যক।

সূত্র : বাসস