অ্যাডভোকেট মুজিবুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে রাইজিং ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত সংগঠনটির এক ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিটিএল এর সভাপতি রমিজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন।
২০১৭ সালে প্রতিষ্ঠিত রাইজিং ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মূল উদ্দেশ্য নবাগত আইনজীবীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পেশাগত উন্নয়ন করা। নিয়মিত কর্মসূচির মধ্যে রয়েছে সদস্যদের রক্তদান কর্মসূচি, বার্ষিক বনভোজন, দোয়া ও ইফতার মাহফিল ইত্যাদি।
রোববারের ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা ট্যাকসেস্ বার এর মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পরে ২০২৫-২৭ সালের জন্য রাইজিং ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি মো: হানিফ দিহিদার ও হাওলাদার মো: আবুল হোসেন, কোষাধ্যক্ষ গাজী মো: ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ ওয়াদুদ, আইন সম্পাদক অ্যাডভোকেট রুপালী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক, সমাজকল্যাণ সম্পাদক মো: ইলিয়াস, দপ্তর সম্পাদক মো: আল খসরুল আলম মাসুদ, মহিলা সম্পাদক অ্যডভোকেট সিরাতুল জান্নাত স্বপ্না, কার্যনির্বাহী সদস্য আরিফ মো: ফরহাদ, অ্যাডভোকেট আনোয়ারুল হক রনি, অ্যাডভোকেট মো: আব্দুর রহিম, অ্যাডভোকেট মো: আব্দুল কাদের, অ্যাডভোকেট মো: ইসমাইল হোসেন, খন্দকার মশিউর রহমান, মো: আল আমিন, অ্যাডভোকেট মো: শরিফুল ইসলাম, আবুল খায়ের তালুকদার, নাসরীন আক্তার, তাজুল ইসলাম রানা, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট ফাতেমা বুতল।