লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
পদের নাম : বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, অর্থনীতি, গণিত, প্রকৌশল বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : ২১ থেকে ৪০ বছর।
কর্মস্থল : যেকোনো জায়গায়।
বেতন : আলোচনাসাপেক্ষে।
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের সময়সীমা : আগ্রহীদের ২৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।