লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে সিনিয়র ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

পদের নাম : সিনিয়র ম্যানেজার।

বিভাগ : ব্রাঞ্চ নেটওয়ার্ক অ্যাক্সপানশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, ইকোনমিক্স, মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : ব্যাংকের শাখা, উপ-শাখা, এটিএম (ATM) এবং ফাস্ট ট্র্যাক নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ১২ থেকে ১৫ বছর।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : উল্লেখ নেই।

কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনাসাপেক্ষে।

অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদনের সময়সীমা : আগ্রহীদের ০৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।