বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা: রফিকুল কবির লাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। ৯১ সসদ্যের এই কমিটিতে একজন সিনিয়র সভাপতি ছাড়া ১১ জন সহ-সভাপতি রয়েছেন।
অধ্যাপক ডা: ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ করে গঠিত এই কমিটিতে ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। কমিটিতে ২ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তারা হলেন- ডা: মো: সাইফুল ইসলাম জুয়েল এবং ডা: মো: শরীফুল ইসলাম রুমেন। এই দুইজনকে সহযোগিতা করতে দায়িত্ব পালন করবেন ৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া দফতর সম্পাদক ডা: মো: আব্দুল কাদের সচিব, মহিলা বিষয়ক সম্পাদক ডা: উম্মে কুলসুম, সমাজকল্যাণ সম্পাদক ডা: মো: মজিবুর রহমান, প্রচার সম্পাদক ডা: শেখ মোস্তফা আলী, সাহিত্য সম্পাদক ডা: মো: মিজানুর রহমান, আপ্যায়ন সম্পাদক ডা: মোহাম্মদ আলী নুর, সাংস্কৃতিক সম্পাদক ডা: শরীফ মো: আরিফুল হক, ক্রীড়া সম্পাদক ডা: মো: সাইফুল ইসলাম আকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা: জুবায়ের আহমেদ বিশু।
৯১ সদস্য বিশিষ্ট কমিটির ৪৮ নম্বর থেকে ৯১ নম্বর পর্যন্ত সবাই সদস্য। তা ছাড়া কমিটিতে ১৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ করা হয়েছে।