ক্রনিক কিডনি রোগীরা ওষুধ কিনতে কিনতে আরো দরিদ্র হয়ে যাচ্ছেন। তাদের এখন বিনামূল্যে কিডনি রোগের ওষুধ পাওয়া উচিৎ। এ সুযোগটি না থাকায় কম দামে ওষুধ পেলে দরিদ্ররা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

মঙ্গলবার ডেল্টা ফার্মার ফেনেরেননের (ট্রেড নাম ফিনফিক্স) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রেনাল চিকিৎসকরা এসব কথা বলেন।

শেরেবাংলা নগরের জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডু) অডিটরিয়ামে রেনাল এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে রেনাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে কিডনি চিকিৎসার পথিকৃত অধ্যাপক ডা: মো: হারুন অন রশীদ। সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডা: সৈয়দ আলফেসানি, অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা: শামীম আহমেদ, অধ্যাপক ডা: মহিবুর রহমান, অধ্যাপক ডা: ইরমান বিন ইউসুফ, অধ্যাপক ডা: দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা: আয়ুব আলী চৌধুরী প্রমুখ।

সেমিনারে আগে রেনাল চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, কেনার সামর্থ্য থাকে না বলে অনেক কিডনি রোগী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ফিনেরেনন ওষুধ কিনতে পারেন না। রোগীর এই অবস্থায় রেনাল চিকিৎসকরা চাচ্ছিলেন এখনকার চেয়ে আরো সাশ্রয়ী দামে ওষুধ কোনো ওষুধ কোম্পানি উৎপাদন করে রোগীদের দিতে পারে কি না। তাহলে জীবনরক্ষাকারী ওষুধটি দরিদ্র কিডনি রোগীরাও কিনতে পারবেন। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ডেল্টা ফার্মা কর্তৃপক্ষ।

এই কোম্পানিটি রোগীদের কথা বিবেচনা করে বাজারে প্রচলিত অন্যান্য ওষুধের দামের চেয়ে কম দামে ওষুধটি বাজারে নিয়ে এসেছে। এই কোম্পানি ১০ ও ২০ মিলিগ্রামের ফিনেরেনন ট্যাবলেট (ফিনফিক্স) অর্ধেকের চেয়ে কম দামে বিক্রি করছে।

২০ মিলিগ্রামের অন্যান্য কোম্পানির ফেনেরেননের দাম ১৫০ টাকা, কিন্তু ডেল্টার ফেনেরনেনের (ফিনফিক্স) দাম মাত্র ৫০ টাকা। অপরদিকে অন্যান্য ওষুধ কোম্পানির ১০ মিলিগ্রামের ফিনেরেননের দাম ৮০ টাকা হলেও ডেল্টা একই পাওয়ারের ফিনফিক্সের দাম রেখেছে মাত্র ৩০ টাকা।

এ বিষয়ে রেনাল চিকিৎসকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যদিও দরিদ্র কিডনি রোগীরা চিকিৎসায় টাকা ব্যয় করতে করতে আরো দরিদ্র হয়ে যাচ্ছেন। তাদেরকে এখন বিনামূল্যে ওষুধ দেয়া উচিৎ, তবে ফেনেরনেনের দাম কমে যাওয়ায় তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। জীবনরক্ষাকারী এই ওষুধটি কিনে তারা কিডনি সুস্থ রাখতে পারবেন বলে রেনাল চিকিৎসকরা জানিয়েছেন।